sayeed

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

প্রাণের খুলনা ডেস্ক

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম ডা. তাসনিম জারা। আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন।

ইসির অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

আপিল শুনানি শেষে সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, সবার জনসমর্থনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারবো। আমাদের পছন্দের মার্কা ফুটবল।


প্রাণের খুলনা / মোরশেদ এন আলী

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3. ছিলেন এরশাদ সিকদারের ম্যানেজার, পরবর্তীতে শেখ হেলালের ক্যাশিয়ার আর এখন ভোল পাল্টে হাতপাখার এমপি প্রার্থী
  4.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  5. ডোবায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মৃতদেহ
  6. মার্কিন গোয়েন্দা তথ্যে মিলল স্বর্ণ চোরাচালান চক্র
  7. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  8. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  9. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি