sayeed

নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার



সায়না ওয়াসি নীন
 

খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা সদর থানা পুলিশ এই মরদেহটি উদ্ধার করে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফ আয়মান–২ ও এমভি ক্রাউন–৩ লাইটার ভেসেলের মাঝখানে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

স্থানীয়রা জানান, এমভি তাওছীফের সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌপুলিশকে অবহিত করে। খবর পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, খবর পেয়ে সত্যতা নিশ্চিত করার পর জরুরি টিম ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


প্রাণের খুলনা / এম এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3. ছিলেন এরশাদ সিকদারের ম্যানেজার, পরবর্তীতে শেখ হেলালের ক্যাশিয়ার আর এখন ভোল পাল্টে হাতপাখার এমপি প্রার্থী
  4.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  5. ডোবায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মৃতদেহ
  6. মার্কিন গোয়েন্দা তথ্যে মিলল স্বর্ণ চোরাচালান চক্র
  7. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  10. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি