sayeed

শাহিন হত্যা মামলায় গ্রেফতার ৩

প্রাণের খুলনা ডেস্ক


গত ১৫ মার্চ দিনগত রাতে খুলনা সদর থানার বাগমারা খালপাড় রোডের ফাঁকা রাস্তার উপর ৫/৬ জন্য দূর্বৃত্ত গুলি করে শেখ শাহিনুল হক শাহিন নামে এক ব্যক্তিকে হত্যা করে রাস্তায় মৃত অবস্থায় ফেলে রেখে যায়। এই হত্যা মামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৩ আসামি হলো দৌলতপুর থানার মহেশ্বরপাশা নয়াপাড়ার মোঃ গোলাম মোস্তফার পুত্র শাহনেওয়াজ পারভেজ রনি(৩৪), একই এলাকার জুম্মান আলীর পুত্র আমিনুর(২০) ও খুলনা সদর থানার বাগমারা এলাকার গুরুদাস ঢালীর কন্যা হিরা ঢালী(২৮)।

কেএমপি সূত্রে জানা যায়, হত্যার পর থেকে এই ঘটনায় খুলনা থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামিদের সনাক্ত করে এবং নগরীর মহেশ্বরপাশা ও বাগমারা এলাকায় অভিযান চালিয়ে উক্ত ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি আমিনুর এবং হিরা ঢালী শাহিন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  5. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার