sayeed

খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার

 

প্রাণের খুলনা রিপোর্ট

খুলনায় এ যাৎকালের সব থেকে বড় ইয়াবার চালান উদ্ধারসহ মিলন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে হরিণটানা থানা পুলিশ। তাদের এই কর্মকান্ডকে উৎসাহদানে উদ্ধারকারী থানার সদস্যদের পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্স কমিশনারের কার্যালয়ে কেএমপি’র হরিণটানা থানা পুলিশের সফল অভিযানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রেতা গ্রেফতার হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন কমিশনার।

সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে কেএমপি'র স্মরণকালের এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করায় উদ্ধারকারী টিমের সদস্য এসআই (নিঃ) মোঃ রাসেল হোসাইন, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রেজোওয়ান উজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তহিদুল ইসলাম, কনস্টেবল মোঃ হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা এবং কনস্টেবল রায়হানদেরকে নগদ অর্থ প্রদান করা হয়।

পুলিশ কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপি’র অবস্থান শূন্য সহনশীলতা এবং নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভালো কাজের স্বীকৃতি প্রদান ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ।

প্রাণের খুলনা/মোরশেদ এন আলী

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ