sayeed

৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার


প্রাণের খুলনা রিপোর্ট

নগরীতে ইয়াবাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 


গ্রেফতারকৃত মাদক বিক্রেতা হলো শেখ ইমরান হোসেন ওরফে পরাগ (৪৭)। সে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার মৃত: শেখ ইসমাইল হোসেনের পুত্র। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ১২টার সময় মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শেখ ইমরান হোসেন ওরফে পরাগ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


পুলিশ আরো জানায়, থানার রের্কডপত্র যাচাই করে আসামি ইমরান হোসেন ওরফে পরাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিশ জানায়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  5. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার