sayeed

ইউপি চেয়ারম্যান রাজু বিদেশি অস্ত্রসহ আটক


পিকে রিপোর্ট

খুলনায় ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে বিদেশী অস্ত্রসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ৯ টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু পাইকগাছা হরিঢালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।


মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টায় ডিবি’র ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম তাকে আটক করে। আটকের পর রাজু-কে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, আটকৃত ইউপি চেয়ারম্যান রাজু'র ব্যবহৃত প্রাইভেট কার ও অবৈধ বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রাণের খুলনা / এম এন আলী শিপলু

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  5. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার