sayeed

নগরীতে ৪ জুয়াড়ি আটক, জুয়ার সরঞ্জাম ও নগদ ৪৪ হাজার ৬৫০ টাকা উদ্ধার

প্রাণের খুলনা রিপাের্ট  :

খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ৪ জুয়াড়িকে আটক করা হয়। গতকাল বুধবার (৯ এপ্রিল) দিনগত রাতে দৌলতপুর থানার বাংলার মোড় এলাকার কাওছার মিয়ার বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৪৪ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।


আটককৃত ৪ জুয়াড়িরা হলো খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত হোসেন শেখের পুত্র হারুন শেখ (৪০), একই এলাকার মৃত মোফাজ্জল গাজীর পুত্র লিটন গাজী (৫৭), চিত্রালী বাজারের মৃত আশরাফ আলী মোড়লের পুত্র নাসির (৪৫) এবং হাউজিং বাজারের মোঃ আবুল খায়েরের পুত্র আবুল হাসনাত ওরফে রুবেল (৪৫)।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার