sayeed

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ আটক ২, অস্ত্র ও প্রাইভেটকার উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোরের শেখহাটি আদর্শপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও প্রাইভেট কার উদ্ধার করা হয়।


থানা সূত্রে জানা যায়, শেখহাটি আদর্শপাড়ার প্রফেসর সাঈদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন অভয়নগরের ধলীগাতি গ্রামের কামরুল হোসেন। তিনি ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ কামরুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় বাড়ির সামনে রাখা একটি প্রাইভেট কারসহ বাসাটি তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় গাড়ির বিভিন্ন নাম্বারের কয়েকটি প্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতির প্রস্তুতির বিভিন্ন সরঞ্জাম।


অভিযানে গাড়িচালক ঝালকাঠির সুলতান এবং কামরুলের স্ত্রী পারুল বেগমকে আটক করা হলেও ধূর্ত কামরুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঠিকই পালিয়ে যেতে সক্ষম হয়।


এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, কামরুলসহ তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। আমরা জানতে পেরে তাদের আটক করতে সক্ষম হয়েছি। পলাতক কামরুলসহ জড়িত অন্যদের আটকে আমরা তদন্ত চালাচ্ছি। এ জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার