sayeed

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক


যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিএম শাহজালালকে আটক করেছে থানা পুলিশ। 


রোববার (২৭ এপ্রিল) সকালে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়।


শাহজালাল উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের রতন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে থানায় নাশকতার ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।


পুলিশ সুত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর উপজেলার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। এ মামলায় শাহজালাল ছিল ২৭৭ নম্বর আসামি।


মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।


এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, থানায় বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি শাহজালাল। রোববার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার