sayeed

ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


প্রাণের খুলনা রিপোর্ট

নগরীতে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। 


মৃত গৃহবধূ ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।


হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সকালের দিকে বাসার ছাদে কাপড় নাড়ছিলেন গৃহবধূ শাহনাজ পারভীন। কিন্তু বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগলে গৃহবধূ শাহনাজ বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, লোক মুখে এমন ঘটনা শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার