sayeed

দেড় বছরের কন্যাকে হত্যার পর ৫ বছরের ছেলেক হত্যা চেষ্টা

 পাষণ্ড 'মা' এর কাণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি

দেড় বছর বয়সি শিশু কন্যা সন্তানকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে পাষন্ড মা। এরপর তার ৫ বছরের ছেলে সন্তানকেও একই বটি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে পাষন্ড সেই মা।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে শিশুর নানার বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘাতক মায়ের নাম তানিয়া খাতুন ওরফে আসমা (৩০)। আসমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে ও কুশোডাঙ্গা গ্রামের তহিদুর রহমানের স্ত্রী।

নিহত শিশুর নাম মোছাঃ খাজিদা খাতুন ( ১৮ মাস)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মো. তহিদুর রহমানের মেয়ে। 

বাটরা গ্রামের আব্দুল মাজেদ জানান, এখন থেকে প্রায় ১০ বছর আগে তহিদুর রহমানের সাথে আমার মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দু’ছেলে-মেয়ে রয়েছে। বছর খানেক হলো মেয়েটির মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়। এ কারণে জামাই তহিদুর ছেলে-মেয়েসহ তারস্ত্রীকে বাটরা গ্রামে আমার কাছে পাঠিয়ে দেয়। 

আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে দেড় বছর বয়সী মেয়ে খাদিজা খাতুনকে গলা কেটে হত্যা করে। তাকে হত্যার পর ৫ বছর বয়সী ছেলেটাকে গলা কেটে হত্যা করতে উদ্যত হলে আমার স্ত্রী আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তাকে নিবৃত করে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনারসত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশু মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া নিজ সন্তানকে হত্যা করার অভিযোগে আছমা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনা মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০