sayeed

ডুমুরিয়ায় বাস উল্টে আহত ৪


প্রাণের খুলনা ডেস্ক

খুলনার ডুমু‌রিয়া উপজেলায় বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার ডিভাইডারের ওপ‌রে উঠে উল্টে প‌ড়ে‌ছে। উপ‌জেলার গুটুদিয়া বাস স্ট্যান্ড এলাকায় আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। আহতদের চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।


ডুমু‌রিয়া হাইও‌য়ে থানার এস আই মোঃ কামরুল ইসলাম ঘটনাটি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, চুকনগর থে‌কে খুলনাগামী ওই বাস‌টি ক‌য়েকজন যাত্রী নি‌য়ে খুলনার দি‌কে যা‌চ্ছিল। বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে বাস‌টি গুটু‌দিয়া পৌঁছা‌লে চলন্ত অবস্থায় রাস্তার ওপ‌রে পা‌ল্টি খায়। স্থানীয়রা ঘটনা‌টি শু‌নে উদ্ধার কা‌জে অংশ নেয়। ত‌বে এ ঘটনায় কারও মৃত্যু হয়‌নি। ক‌য়েকজন যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের নাম ঠিকানা সংগ্রহ করা হয়‌নি। ত‌বে তা‌দের চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এ ঘটনার পর পর ওই এলাকার রাস্তার দু’পা‌শে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার