sayeed

খালিশপুর থানা এনসিপির যাত্রা শুরু

 জুলাই গণঅভূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনা

প্রাণের খুলনা ডেস্ক

খালিশপুর জংশন রেলওয়ে ঈদগাহ মাঠে শুক্রবার (১৮ এপ্রিল) আসর বাদ খালিশপুর থানা এনসিপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ মনিরুল ইসলাম মনির সংগঠক এনসিপি খালিশপুর থানা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পপতি জাতীয় নাগরিক পার্টির খুলনার অন্যতম সংগঠন এস এম আরিফুর রহমান মিঠু।


তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জীবন
বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমরা নিজেদের উৎসর্গ করলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্তো তৈরিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র বার্তা আমরা খুলনাজুড়ে পৌঁছে দিবো ইনশাআল্লাহ। খুলনা অঞ্চলের পাটকল শিল্প কলকারখানা চালুর দাবী জানান। 


আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের আহ্বায়ক আল শাহরিয়ার, কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর এর উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, কেন্দ্রীয় সেল সদস্য রুমি রহমান ও নাজমুল হোসেন ইমরান, সংগঠক এস কে তামান্না, এস এম জসীমউদ্দীন,শরিফুল ইসলাম, জসীম খান, রাজু আহম্মেদ, কাওসার আলী, সালমা, শামীম, রুহুল আমিন, জাহিদ হাসান, মহসিন, ইব্রাহিম, নয়ন চৌধুরী, রবি আহমেদ, আরমান শিকদার, সাগর হোসেন, সালাউদ্দিন, সাইফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর হাসিবুর রহমান, রাতুল, মেজবাহ, তারিক, পরিচালনা করেন শহিদুল ইসলাম বাবু প্রমুখ।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার