sayeed

কুয়েট শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের দাবি


ঢাবিতে মশাল মিছিল

প্রাণের খুলনা ডেস্ক
ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হল খোলার দাবিতে লাগাতার আন্দোলন করছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দুই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোট।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় 'কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'ব্যারাকের সেনাবাহিনী, ব্যারাকে ফিরে যা', 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'চবিতে বহিষ্কার, প্রত্যাহার করতে হবে', 'কুয়েটের মামলা, প্রত্যাহার করতে হবে'সহ নানা স্লোগান দেন তারা।

সমাবেশ থেকে কুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং উপাচার্যের পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবিও জানানো হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার