sayeed

ট্রেনের ধাক্কায় পথচারী নিহত


প্রাণের খুলনা ডেস্ক

খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি পেশায় খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।  স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সার্জারি বিভাগের ৯-১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।


খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি পড়ে পায়ে ও মাথায় আঘাত পান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার