sayeed

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল (ভিডিও আছে)


৫ আগস্টের পর খুলনায় আওয়ামী লীগের দৃশ্যমান প্রথম কর্মসূচি

 


প্রাণের খুলনা রিপোর্ট

রোববার (২০ এপ্রিল) ভোরে নগরীর জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের জেলা ও মহানগরের কিছু নেতা-কর্মী এই ঝটিকা মিছল বের করে। 


মিছিলে তারা শেখ হাসিনার ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লােগান দিয়ে জিরোপয়েন্ট মোড়ে এসে ছত্রভঙ্গ হয়ে উধাও হয়ে যায়। 


সকালে জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। গত ৫ এপ্রিলে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  টেলিগ্রাম সংলাপ করে মিছিলের নির্দেশনা দিয়েছিল বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। তারই প্রেক্ষিতে আজকের এই মিছিল।



খুলনার জি‌রোপ‌য়ে‌ন্টে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে তাঁরা এই মিছিল করেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনাতে এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। আজ রোববার (২০ এপ্রিল) সকালে মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ছবি এবং ভিডিও-তে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।

তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতা–কর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’

জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার মধ্যে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার