sayeed

নির্যাতিত নারী ও শিশুদের পাশে দাঁড়াতে হবে


স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভায় পুলিশ কমিশনার

প্রাণের খুলনা ডেস্ক

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে স্টিয়ারিং কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।

সভায় জানুয়ারি-মার্চ পর্যন্ত ৩ মাসে ভিকটিম সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের সম্পর্কে গৃহীত কার্যক্রম, কেস ম্যানেজমেন্ট এবং ফলোআপের চিত্র তুলে ধরা হয়। অত:পর নারী ও শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টার সমাজের বিভিন্ন স্তরে নির্যাতনের শিকার নারী ও শিশুদের সময়োপযোগী ও পেশাগত সেবা প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

স্টিয়ারিং কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, সমাজে নির্যাতিত নারী ও শিশুদের পাশে আমাদের সম্মিলিতভাবে দাঁড়াতে হবে। তিনি সাপোর্ট সেন্টারে আগত ভিকটিমদের আইনগত ও মানবিক দিক দিয়ে প্রাপ্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ কমিশনার সাপোর্ট সেন্টারে ভিকটিমের সাথে আগত ছোট্ট সোনামণিদের খেলার জন্য বিভিন্ন ধরণের খেলনা সামগ্রী প্রদান করেন।

সভায় অন্যান্যদের মধ্যে জাস্টিস এন্ড কেয়ার, নবলোক, জাগ্রত যুব সংঘ, মেরী স্টপস ক্লিনিক, এসওএস চিলড্রেন ভিলেজ খুলনা, ওসিসি কেএমসিএইচ, ডিএসএস খুলনা, জেজেএস খুলনা, ব্লাস্ট খুলনা, জর্জ কোর্ট এবং সিএমএম কোর্টের আইনজীবী এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার