sayeed

ওয়াপদা রাস্তা কেটে ঘেরে লোনা পানি প্রবেশ

প্রাণের খুলনা ডেস্ক 

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলার চড় গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার রাস্তা কেটে মাছের ঘেরে লোনা পানি উঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় ঘের মালিকদের বিরুদ্ধে। 


সরজমিনে গিয়ে দেখা যায়, ৪০/৫০ জন লোক ও অদ্য এলাকার লোনা পানির মাছের ঘেরের মালিকরা মিলে রাস্তা কেটে লোনা পানি প্রবেশের পাইপ বসাচ্ছেন।


এ সময় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ঘের মালিকদের কাছে রাস্তা কাটার কারণ জানতে চাইলে তারা জানায় এখানে অনেক আগে পানি সরানোর জন্য পাইপ স্থাপন করা ছিল এটা নষ্ট হয়ে যাওয়ায় আমরা সবাই মিলে এখানে নতুন করে পাইপ লাগাচ্ছি। রাস্তা কেটে পাইপ ঢোকানোর জন্য কারও অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তারা উত্তর না দিয়ে এড়িয়ে যান।


কিছু দিন আগে এলাকার লোকজন লোনা পানি প্রবেশ করতে না পারে সে জন্য এলাকার লোকজনের গণ স্বাক্ষরিত অভিযোগ বিভিন্ন সরকারী দপ্তরে জমা দিয়েছিলেন।


কিন্তু কোন এক অদৃশ্য কারনে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান এলাকার জনসাধারণ।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০