sayeed

মোংলায় হরিণের চামড়া ও ২৪ কেজি মাংস উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় জয়মনিরগোল বালুর মাঠ এলাকায় তল্লাশী চালিয়ে একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক পরিচালিত এক অভিযানে হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়। সেইসাথে শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যন্ট মাহবুব হোনেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার