sayeed

বাস চাপায় মা-ছেলে নিহত ও বাবা-মেয়ে আহত


প্রাণের খুলনা ডেস্ক

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও তার শিশু সন্তান নিহত ও মোটরসাইকেল চালক স্বামী এবং মেয়েসহ দু’জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় এঘটনা ঘটে।


নিহতরা হলেন, খুলনার পাইকগাছা থানার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধূ (২৬) ও তাদের শিশু ছেলে সৌরভ সাধু (২)। এঘটনায় নিহতের স্বামী অপূর্ব সাধু (৩২) ও তাদের মেয়ে সূর্বণা ওরফে সুমি সাধু (৫) গুরুতর আহত হয়। আহতদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী মাহমুদুল ইসলাম জানান, অপূর্ব সাধু তার স্ত্রী রিতা সাধু, মেয়ে সূর্বণা ওরফে সুমি ও শিশু ছেলে সৌরভ সাধুকে নিয়ে চারজন একটি মটরসাইকেলে ছিলেন। তারা পাইকগাছার কপিলমুনি থেকে পাটকেলঘাটা হয়ে যশোরের সাগরদাড়ি গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পতিমধ্যে বেলা সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ইমাদ পরিবহণের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ঠ হয়ে রিতা সাধু ও তার ছেলে সৌরভ সাধু ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর অহত হয় অপূর্ব সাধু ও তার মেয়ে সুমি সাধু। স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।


পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে সাতক্ষীরা সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার