sayeed

নগরীতে পানি সরবরাহ বন্ধের হুমকি


ওয়াসার কর্মচারীর উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি

প্রাণের খুলনা রিপোর্ট

খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফ্ফারের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে নগরীতে সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ওয়াসার শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেওয়া হয়।


সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াসা কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি নুর করিম বলেন, ওয়াসার কতিপয় কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসীরা গতকাল বুধবার (১৬ এ্প্রিল) দুপুরে জি এম আব্দুল গফ্ফারের উপর হামলা চালায়। মুখোশধারী সন্ত্রাসীরা দু’টি মোটরসাইকেলে করে ওয়াসা অফিসের কাছে পোর্ট স্কুলের সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গফ্ফারকে রক্তাক্তভাবে জখম করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


এ ঘটনায় খালিশপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। 


ওয়াসার কতিপয় কর্মচারী বিগত ১৫ বছরে বাড়িতে বাড়িতে অবৈধ পানির সংযোগ দিয়ে লাখ-লাখ টাকা অবৈধভাবে আয় করেছে। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করায় তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসীরা গফ্ফারের উপর হামলা চালিয়েছে।

এক প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, খুলনা নগরীতে ওয়াসার ১৮০টি পাম্প ও ৯টি প্লান্ট রয়েছে। সব মিলিয়ে ৫ শতাধিক শ্রমিক-কর্মচারী ওয়াসায় কর্মরত। ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যর্থ হলে এসব পাম্প ও প্লান্ট বন্ধ করে দিয়ে সুপেয় পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি কবির হোসেন, যুগ্ম-সম্পাদক ও হামলার প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম। আবুল কালাম আজাদ, একরাম হোসেন, আরাফাত হোসেন, ওয়াসার শ্রমিক-কর্মচারী পরিষদের সমন্বয়ক এস এ মুকুল প্রমুখ।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার