sayeed

খুবি উপকেন্দ্রে শান্তিপূর্ণভাবে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পরীক্ষার্থী ১০ হাজার ৫৩৬, উপস্থিতি ৯১.১১ শতাংশ


প্রাণের খুলনা ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ে উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুইটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৫৩৬। যার মধ্যে ৯ হাজার ৫৯৯ উপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৯১.১১ শতাংশ।




পরীক্ষাকালীন সময়ে কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তাঁরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল, ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে কথা বলেন। উপাচার্য জানান, অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ‘জুলাই অভ্যুত্থানে’ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিকে সম্মান জানিয়ে ‘মুগ্ধ পানি কর্নার’ স্থাপন করা হয়েছে। অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক ব্যবস্থাপনার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০