sayeed

কুয়েটে আইন অমান্য করে জোরপূর্বক হলে প্রবেশের অপচেষ্টা

তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত ও চলমান অচলাবস্থাকে দীর্ঘায়িতের লক্ষ্য

প্রাণের খুলনা ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ফেব্রুয়ারি সংঘটিত অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৯তম (জরুরী) সভায় গৃহীত সিদ্ধান্তনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সকল আবাসিক হল ভ্যাকান্ট করে সিলগালা করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের  প্রশাসন শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবিসমূহের প্রতি আন্তরিকভাবে সম্মতি প্রদান করেছে এবং ইতোমধ্যে অধিকাংশ দাবি বাস্তবায়ন করা হয়েছে। অবশিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগসমূহ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। একইসাথে, ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করে যথাযথ বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালের সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটি নিরলসভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং উক্ত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আগামী ১৩ এপ্রিল, ২০২৫ তারিখে মধ্যে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।


এতদ্বসত্ত্বেও, লক্ষ্য করা যাচ্ছে যে কিছু শিক্ষার্থী ও
স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ও উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা চালাচ্ছে। এহেন কর্মকান্ড থেকে প্রতীয়মান হয় যে, তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রকৃত অপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং চলমান অচলাবস্থাকে দীর্ঘায়িত করতেই আইন অমান্য করে আগামী ১৩ এপ্রিল হলে প্রবেশ করার অপচেষ্টা। 


এমতাবস্থায়, সকল শিক্ষার্থীকে এই ধরনের অপপ্রচারে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অনভিপ্রেত কোনো কর্মকান্ডে জড়িত না হতে অনুরোধ করা যাচ্ছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোর যথাযথ বাস্তবায়ন সাপেক্ষে অতি দ্রুত আবাসিক হলসমূহ খুলে দেওয়া এবং শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এ প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি সংঘটিত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের বিচার নিশ্চিতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০