sayeed

খুলনায় যুবকের আত্মহত্যা, নগর জুড়ে রহস্যের গুজ্ঞন

প্রাণের খুলনা রিপোর্ট


খুলনায় মো. রাসেল নামের এক যুবকের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, রহস্যের গুঞ্জণ ছড়িয়েছে এলাকায়। সোমবার (২৮ এপ্রিল) দিনগত গভীর রাতে নগরীর সদর থানার ৫নং কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাসেলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল পশ্চিম রূপসা পাড়ের একটি মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। তিনি রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। ইশা নামের একটি মেয়েকে বিয়ে করার পর রাসেল স্ত্রীকে নিয়ে সদর থানার ৫নং কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। 


গতকাল সোমবার (২৮ এপ্রিল) দিনগত গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই তাদের মধ্যেকার ঝগড়ার চেচামেচি শোনা যেত। ধারনা করা হচ্ছে রাসেলের মৃত্য আত্মহত্য না, তাকে তার স্ত্রী হত্যা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এলাকার লোকজন।

খুলনা থানার এস আই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা করেছেন না কি হত্যার শিকার হয়েছেন? জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতে থানা হেফাজতে নিয়েছি।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার