sayeed

কুয়েট ভিসি’র সমর্থনে কর্মচারীদের মানববন্ধন


প্রাণের খুলনা ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভিসি’র সমর্থনে প্রতিষ্ঠানটির সকল কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌঁণে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘দূর্বার বাংলা’ পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। 


মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, মাস্টারোল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমূখ। 


গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে ১৩ এপ্রিল আবারও কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরিকারী কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে সকল কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে।


মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, সমাধান করুন, এই ভার্সিটি যেন সুন্দরভাবে চলে। বিশ্বের কাছে যাতে এই ভার্সিটির শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে, এই বলে যে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বনামধন্য ভার্সিটির স্টুডেন্ট।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০