sayeed

হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


যশোর প্রতিনিধি

যশোরে ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৩ এপ্রিল দিনগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


হাসপাতাল সূত্রে জানা যায়, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি টয়লেট রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। ওইদিন রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন টয়লেট পরিষ্কার করার সময় একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।


হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসিফ নেওয়াজ জানান, খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তা দ্রুত সেখানে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে আনেন। এখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।


খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের এসআই তানিমের নেতৃত্বে একটি টিম হাসপাতালে পৌঁছে নবজাতকের মরদেহ গ্রহণ করে।


এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার