sayeed

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনী গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রাণের খুলনা ডেস্ক

খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ জুনায়েদ ও তার ৭ সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর ৪ টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মো. জাহিদুজ্জামান (৪৮), মো. জোনায়েদ (৫৫) ও মো. মোশারফ হোসেন (৪২), মো. জোনায়েদের ছেলে শেখ জিদান (২৬), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬), মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মো, মাসুদ রানা (৪০)।


তাদের কাছ থেকে একটি করে পিস্তল, চাইনিজ কুড়াল, চাকু, রামদা এবং দেশীয় তৈরী ৪টা পাইপগান উদ্ধার হয়।


থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জুনায়েদ ও তার সহযোগী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার হয়। মামলার প্রস্তুতি চলছে।


Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার