sayeed

সাতক্ষীরায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার, ১১ শিক্ষককে অব্যাহতি


প্রাণের খুলনা ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে নয়জন ছাত্র ও দুইজন ছাত্রী। পরীক্ষার সময় তারা বিশেষ কৌশলে মোবাইল ফোন ও ব্লুটুথ হেডফোন ব্যবহার করছিল। এ ছাড়া বেশ কয়েকজন পরীক্ষার্থী নকলের চেষ্টাও করে। বিষয়টি নজরে এলে তাদের বহিষ্কার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, পরীক্ষার হলে দায়িত্ব পালনরত শিক্ষকদের গাফিলতি ও উদাসীনতা স্পষ্টভাবে ধরা পড়ে। তাই কেন্দ্রসচিব, সুপার এবং কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বছর তারা আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

এদিকে ওই কেন্দ্রে আজকের গণিত পরীক্ষায় ৪৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলেও জানা গেছে।

অন্যদিকে, দেবহাটা উপজেলার সখিপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান কেন্দ্র পরিদর্শনে গেলে এক শিক্ষার্থীকে মোবাইল ফোন ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে আটক করেন।

বহিষ্কৃত ছাত্রের নাম মহিউদ্দিন হোসাইন। সে সখিপুর ফাজিল মাদরাসা কেন্দ্রেই পরীক্ষায় অংশ নিচ্ছিল। স্মার্টফোন ব্যবহার করায় তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার