sayeed

গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে গিলাতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রাণের খুলনা ডেস্ক
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা দক্ষিণপাড়ায় ইসলাম প্রিয় তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিলটি গিলাতলা বাইতুন নূর জামে মসজিদ থেকে শুরু হয়ে গাফফার ফুড ও মক্তব মোড় প্রদক্ষিণ শেষে পালপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তৃতা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আবুল বাশার জিহাদী, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. ইদ্রিস আলী, সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।

সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০