sayeed

শেখ হাসিনা ও তার পরিবারের ১০ জনের এনআইডি লক

প্রাণের খুলনা ডেস্ক

গণ–অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।


ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনআইডি লকের অর্থ হলো এর তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। লক করা এনআইডি
কার্যত আর ব্যবহার করা যায় না। এর ফলে বিভিন্ন সেবা পেতে এই ১০ জনের এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ থাকবে না।


ইসি সূত্র জানায়, যে ১০ জনের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক। এ–সংক্রান্ত একটি আদেশে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের মৌখিক নির্দেশে এই ১০ জনের এনআইডি লক করা হলো। তাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গত ১৬ ফেব্রুয়ারি তারিখের সই রয়েছে।


ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে এনআইডি সেবার বিষয়ে চুক্তিবদ্ধ, তারা লক করা এনআইডির তথ্য দেখতে পাবে না। সাধারণত মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে বা একাধিকবার ভোটার হলে, কোনো কারণে এনআইডি নিয়ে তদন্ত চলমান থাকলে এনআইডি লক করা হয়। রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুরোধে তাঁদের এনআইডি লক রাখার নজিরও আছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার