sayeed

রূপসায় ভাসছিল মরদেহ, নৌ-পুলিশের উদ্ধার


প্রাণের খুলনা রিপোর্ট

খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন হিরনের ঘাট নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাত ৮ টার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডিকে ডেকেছে রূপসা নৌ-পুলিশ।


স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে অজ্ঞাতনামা ওই যুবকের ভাসমান মরদেহ স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করে। রাত সাড়ে ৮ টার দিকে তার মরদেহ নৌ পুলিশ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি।


রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের এ প্রতিবেদককে বলেন, রাত ৮ টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করা হয়। তখন তাকে বিপরীত থেকে জানানো হয় খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে উত্তর পাশে একটি ভাসমান মরদেহ পাওয়া গেছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ স্থলে তুলে আনেন। তিনি আরও বলেন, মরদেহের পরনে ব্লু রংয়ের পঞ্জাবি এবং সাদা রংয়ের পায়জামা ছিল। তার পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডি টিমকে জানানো হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান। 

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার