sayeed

কুয়েট উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক


প্রাণের খুলনা রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। বৃহস্পতিবার (১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ও ১০ (৩) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্বপর্যন্ত অন্তবর্তী সময়ের জন্য অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ প্রদান করা হয়েছে।


দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্যসহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ’ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখিত শর্তে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।


প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভিসি, প্রোভিসি এবং ডিএসডাবলিউর পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। ‎দীর্ঘ দুই মাস টানা আন্দোলন এবং শিক্ষার্থীদের আমৃত্যু অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং প্রো-ভিসিকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার