sayeed

ফুলতলায় গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার


প্রাণের খুলনা ডেস্ক

ফুলতলার পিপরাইল গ্রামের সুমন মোল্যা হত্যা মামলার রিমান্ডে থাকা প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করেছে। পরে ৫দিনের রিমান্ড শেষে ৫ আসামিকে শনিবার (৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান বলেন, সুমন হত্যা মামলায় গ্রেফতারকৃত এজাহারভূক্ত আসামি ফুলতলার থানার পিপরাইল গ্রামের আসামি নাজিম গাজী ওরফে নয়েক গাজীর পুত্র মোমিন গাজী (২৮), ডাউকোনা গ্রামের আব্দুল লতিফ মোল্যার পুত্র মিনারুল (২৭) ছাড়াও কালিয়ার হারুনের পুত্র সামিউল ইসলাম (২৮) ও মৃত মিলনের ছেলে রুবেল এবং বাচ্চু শেখের পুত্র আঃ রহিম (৩২) কে ৫দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার প্রধান আসামি মোমিন গাজীর স্বীকারোক্তি মোতাবেক শনিবার (৩ মে) দুপুরে ফুলতলার জামিরা ইউনিয়নের পিপরাইল দাসপাড়া কার্লভার্টের কাছ থেকে ১ রাউন্ড গুলিসহ অভিনব আগ্নেয়াস্ত্র ‘পেনগান’ উদ্ধার করা হয়। 


থানার এস আই সাইফুল ইসলাম বাদি হয়ে মোমিন গাজীকে আসামি করে অস্ত্র আইনে পৃথক মামলা মামলা করেন। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার