sayeed

আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রাণের খুলনা ডেস্ক


ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় নাহিদ হোসেন (২৫) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে। গত ২৮ এপ্রিল দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রোববার (৪ মে) নিহতের স্বজন ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত যুবকের নাম নাহিদ হোসেন (২৫)। তিনি সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু কালাম মোল্লার ছেলে।


পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রভাবশালী দুপক্ষ। ওই দিন বাড়ি-ঘর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে ৫ জন আহত হন। আহতদের মধ্যে নাহিদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় নাহিদ মারা যান।


এদিকে নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিঘিরপাড় এলাকায় নতুন করে সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের চলছে শোকের মাতম।


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাহিদের মৃত্যু হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। একজন আসামিতে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার