sayeed

বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার


প্রাণের খুলনা ডেস্ক

খুলনায় এক সন্ত্রাসীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় ময়ূরী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর নাম হাফিজুল শেখ (২৪)। সে দৌলতপুর থানার দত্তবাড়ি তরুনসেনা রোডের ইউসুফ শেখের পুত্র।


খুলনা মেট্টোপলিটন পুলিশের মিডিয়া উইং এর সূত্রে জানা যায়, শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় লবণচরা থানা পুলিশ নগরীর কেডিএ ময়ূরী আবাসিকস্থ বি-ব্লকে পূর্বপাশে চৌরাস্তায় চেকপোস্ট বসায়। চেকপোস্টে ডিউটিরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে হাফিজুল নামে এক ব্যক্তিকে দাড় করিয়ে চেক করলে তার কোমর হতে ম্যাগাজিনে ২ রাউন্ড গুলি ভর্তি ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার