sayeed

দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফেরা


প্রাণের খুলনা ডেস্ক

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে দুইজন নারী-পুরুষকে হস্তান্তর করেন।


ফেরত আসা যশোরের কেশবপুর উপজেলার সরাফপুর গ্রামের তহামিনা জেল খেটেছেন তিন বছর এবং মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের নুরুজ্জামান খেটেছেন সাত বছর।


ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সংসারে অভাব মোচনের আশায় কাজের সন্ধানে এরা ভারতের কলকাতা যান। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদের আদালত পাঠায়। আদালত তাহমিনাকে ৩ বছর এবং নুরুজ্জামানকে ৫ বছরের সাজা দেয়। পরে সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে। পরবর্তী সময়ে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে আজ ফিরিয়ে আনা হলো।


এ ছাড়াও এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি দুই নারী-পুরুষকে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার