sayeed

পানের বরজ আগুনে পুড়ে ছাই, সাত লাখ টাকার ক্ষতি


প্রাণের খুলনা ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের ছয় বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। রোববার (১১ মে) দিনগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান, রোববার মধ্যরাতের কোনো এক মুহূর্তে বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ছয় বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণেও বেগ পেতে হয়েছে স্থানীয়দের।


ক্ষতিগ্রস্তা কৃষক বিমল দেবনাথ বলেন, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।


সরোজিৎ পাল বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাতে চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায়। পরে দেখি আমাদের পানের বরজে আগুন জ্বলছে। সব মিলিয়ে তিনজনের মোট প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার