sayeed

বেগম জিয়ার বাসা ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী

প্রাণের খুলনা ডেস্ক

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়া আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন।


মঙ্গলবার (৬ মে) সকালে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেয়া হয়েছে। শুধু পায়ে হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।


সোমবার (৫ মে) লন্ডনের গ্রিনিচ সময় বিকেল ৪টা ১০ মিনিটে কাতারের আমিরের দেয়া বিশেষ বিমান ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করেছেন তিনি।


এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


তিনি জানান, মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপার্সনকে বহন করা কাতার আমিরের দেয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় ভোর ৬ টা ৫ মিনিটে দোহা বিমান বন্দর রানওয়ে থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছেন।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০