sayeed

খুলনার ফুলতলায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা


প্রাণের খুলনা ডেস্ক

খুলনার ফুলতলা উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ধর্ষিতা গৃহবধূ নিজেই। 


স্লাইরেঞ্জ আনতে প্রতিবেশির ঘরে গেলে একাকী পাওয়া গৃহবধূকে (২৬) জোরপূর্বক ধর্ষণ করেছে ফুলতলার জামিরা গ্রামের কামাল শেখের পুত্র জাফর শেখ (৩০)। তিনি জামিরা ৮নং ওয়ার্ডের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে ফুলতলা থানায় মামলা (নং-১, তারিখ-০২/০৫/২৫) করেছেন।


মামলায় গৃহবধূ উল্লেখ করেন, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে প্রতিবেশি জাফর শেখ স্লাইরেঞ্জ নেওয়ার অজুহাতে খোলা ঘরে ঢুকে পড়ে। আশেপাশে অন্য কেহ না থাকায় ঘরের সিটকেনি আটকে দেয়ার শব্দে ঘুম ভেঙ্গে যায়। তাকে সিটকেনি আটকিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে জাফর শেখ ধমক দিয়ে চুপ থাকতে বলে। অন্যথায় আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়।


এ সময় মুখ চেপে ধরে খাটের ওপর শুইয়ে দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্বামীর সাথে বিষয়টি আলোচনা করে থানায় মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম মামলার বিষয়টি স্বীকার করে বলেন, আসামিকে আটকের চেষ্টা চলছে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার