sayeed

পুকুর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


প্রাণের খুলনা ডেস্ক

ফকিরহাটে একটি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় একটি রাস্তার পাশের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সিরাজুল ইসলাম নওয়াপাড়া এলাকার পঞ্চানন দাসের ছেলে। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেন। তার পূর্বের নাম ছিল শিশির দাস।


পুলিশ জানান, সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে পথচারীরা উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। কিভাবে মারা গেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের কোন এক সময় তিনি বিষপান করে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০