sayeed

শার্শায় ১০টি স্বর্ণের বারসহ এক যুবক আটক


প্রাণের খুলনা ডেস্ক

যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট পরিচালনার সময় ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।


রোববার (৪ মে) বেলা ১২টার দিকে শার্শা থানার এসআই (নিঃ) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।


আটককৃত ব্যক্তির নাম শুভ ঘোষ (৩৫)। তিনি মানিকগঞ্জ জেলার শিঙ্গাইর থানার জয়মন্টপ গ্রামের সুনীল ঘোষের ছেলে।


শার্শা থানার অফিসার ইনচার্জ একে এম রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক শুভ ঘোষের প্যান্টের পকেট থেকে কস্টেপ মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে দেখা যায়, এর ভিতরে ১০ (দশ)টি স্বর্ণের বার রয়েছে।


অভিযানের সময় নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনাস্থলে পরিদর্শন করেন। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


উদ্ধার হওয়া দশটি সোনার বারের মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ একে এম রবিউল ইসলাম।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার