sayeed

সুখবর পাওয়া গেল তাসকিনকে নিয়ে


প্রাণের খুলনার ক্রীড়া ডেস্ক

ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটিতে খেলতে পারেননি তাসকিন আহমেদ। ইনজুরির কারণে দলে ছিলেন না টাইগার এই পেসার। গোড়ালির সেই চোটের জন্য গেল রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন।


এরপর গত ২৯ এবং ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হন তাসকিন। আর বৃৃহস্পতিবার (১ মে) আরো একজন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন টাইগার এই পেসার। সবমিলিয়ে তিন জন স্পোর্টস ফিজিশিয়ানকে দেখালেন তাসকিন।


তাতে আপাতত ছুরি-কাচির নিচে যেতে হচ্ছে না টাইগার এই পেসারকে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি।


তিন জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত রিহ্যাভ করেই মাঠে ফিরতে পারবেন তাসকিন। তবে কবে নাগাদ মাঠে দেখা যাবে তাকে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আরো বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে তার।


এর আগে জানা গিয়েছিল উন্নত চিকিৎসা নিলেও বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই চলতে হবে তাসকিনকে। এটা সহনীয় পর্যায়ে থাকলেও একেবারে নিমূল সম্ভব নয়। যতদিন খেলবেন এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।


চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাসকিন ফেসবুকে লিখেছিলেন, ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।’

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০