sayeed

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে আটক ১৩ (ভিডিও)




পিকে রিপোর্ট

খুলনায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুন) দুপুরে খুলনার নিজ খামার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বুধবার (৪ জুন) দুপুরে নিজ খামার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙে পড়েছিলেন। পরে তাকেও আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য ১২ জনকে থানায় আনা হয়েছে।

আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিল আটক হলো যে ১৩ জন


খুলনা লবনচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে আওয়ামী লীগের ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। 

আজ ৪ জুন দুপুর দেড় টায়  লবনচরা পুলিশের টহল টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের লবনচরা থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে বেশিরভাগই কিশোর। তারা হলেন জিরো পয়েন্টের কাছে 

১। সিয়াম শেখ (১৭), পিতা-পলাশ শেখ, মাতা-সাবিনা ইয়াসমিন, সাং-মাগুর ঘোনা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা

২। তাফসিরুল ইসলাম (১৮), পিতা-রেজোয়ান হোসেন, মাতা-রেশমা খাতুন, সাং-চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

৩। ফয়সাল সরদার (১৮), পিতা-আসাদুজ্জামান সরদার, মাতা-সেলিমা আক্তার, সাং-চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

৪। জাকারিয়া শেখ (১৭), পিতা-ফারুক শেখ, মাতা-মাসুমা বেগম, সাং-এলাহপুর, থানা-রূপসা, জেলা-খুলনা।

৫। শাহাদ সরদার (১৮), পিতা-দিদারুল ইসলাম, মাতা-হীরা সুলতানা, সাং- সাং-চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

৬। শুভ কুন্ডু (১৭), পিতা-সনজয় কুন্ডু, মাতা-মিতা কুন্ডু, সাং-মালতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

৭। মোঃ নাহিদ ইসলাম (১৮), পিতা-মোঃ সাত্তার মোল্লা, মাতা-রোজিনা বেগম, সাং-রোস্তমপুর মোড়, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

৮। মোঃ লিমন হোসেন (১৮), পিতা-আকমল হোসেন, মাতা-লাভলী বেগম, সাং-এন-১৪ বঙ্গবাসি, থানা-খালিশপুর, জেলা-খুলনা।

৯।মোঃ ইসমাইল হোসেন (১৭), পিতা-জয়নাল মোড়ল, মাতা-মৃত আসমা বেগম, সাং-রোস্তমপুর মোড়, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

১০। হৃদয় কুন্ডু (১৮), পিতা-চন্ডি কুন্ডু, মাতা-সোম্পা রানী কুন্ডু, সাং-মালতিয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

১১। অয়ন (১৬), পিতা-মোঃ শাহিন, মাতা-লিপিয়া বেগম, সাং- চুকনগর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা।

১২। মোঃ রাকিবুল ইসলাম (১৬), পিতা-মোঃ মফিজুর রহমান, মাতা-সালমা বেগম, সাং-কনিয়া পাঁচ পোয়া, থানা- ডুমুরিয়া, জেলা-খুলনা।

হাসপাতালে প্রিজন সেলে ভর্তি আছে :

১৩। কয়রা আমাদি ইউনিয়নের ছাত্রলীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আবু তালহা সবুজ (২৯) পিতা: শেখ আবদুর সবুর,  গ্রাম: আমাদি থানা কয়রা জেলা খুলনা।

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার