sayeed

খুলনায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গু‌লিসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার


প্রাণের খুলনা রিপোর্ট

খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে খুলনা সদর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্রুপ এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেফতার করা হয়ে‌ছে।

অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিনসহ), ১টি পাইপগান, ৫টি বিভিন্ন প্রকার তাঁজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টানগান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


পিকে/এমএনএস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার