sayeed

খুলনায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু


প্রাণের খুলনা রিপোর্ট

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অনিমা নামে ৫ বছর বয়সের এক শিশু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

রবিবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকালপার্সন ও আবাসিক মেডিকেল অফিসার ডা. খান আহমেদ ইশতিয়াক নিশ্চিত করেছেন।


তিনি সাংবাদিকদের জানান, গতকাল শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের মোল্লাহাট থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনিমা নামের ৫ বছরের শিশু ভর্তি হয়। রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আজকেরটি নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।

পিকে/এনএমএস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০