sayeed

ভারতীয় পর্ণোভিডিওতে সাংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদা দাবি, থানায় মামলা




সাতক্ষীরা প্রতিনিধি

ভারতীয় পর্ণোসাইট থেকে ভিডিও নিয়ে এক সংবাদিকের ছবি জুড়ে ব্লাকমেইল করে চাঁদাদাবির ঘটনায় মামলা হয়েছে সাতক্ষীরায় থানায়। শনিবার (৫ জুলাই) বিকেলে পর্ণোগ্রাফি ও চাঁদাবাজি ধারায় ধারায় সাতক্ষীরা থানায় মামলাটি নথিভূক্ত করা হয়।


মামলার আসামীরা হলেন, পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন ও কালিগঞ্জের রতনপুর গ্রামের কামরুল হাসানসহ অজ্ঞাতনামা ৫-৬ জন।


মামলার বিবরণে জানা গেছে, ভারতীয় পর্ণোসাইটের একটি অস্পষ্ট ভিডিও ডাউনলোড করে ভূক্তভোগী সাংবাদিকের ছবি ভিডিওর কর্ণারে জুড়ে দিয়ে ফেসবুকে অপপ্রচার করছে অপরাধীরা। ফেসবুকে পোস্ট করার পূর্বে ওই সাংবাদিকের হোয়াটসঅ্যাপে সেই এডিট করা ভিডিও পাঠিয়ে ফেসবুকে প্রচারের হুমকি দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বকৃতি জানালে সেই ভিডিওটি অপরাধীরা নিজ নামীয়সহ বেনামী বিভিন্ন ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়।


সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান ভিডিওটি দেখে বলেন, পর্ণো ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে এডিট করে ছবি জুড়ে দেয়া ব্যক্তির মিল নেই। গুগল সেন্স সার্চের মাধ্যমে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যাচ্ছে ভারতীয় বিভিন্ন পর্ণোসাইটে।


সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে মাঠে থাকা একজন সৎ ও সুপরিচিত সাংবাদিককে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার করছে একটি চক্র। বলা হচ্ছে, অশ্লীল ওই অস্পষ্ট ভিডিওটি ওই সাংবাদিকের। অথচ যার কোন বাস্তবতা নেই। আমি এই ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি। না হলে সাতক্ষীরার সাংবাদিক সমাজ মাঠে নামবে।


সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত শফিকুর রহমান বলেন, এ ঘটনায় পর্ণোগ্রাফি ও চাঁদাবাজি আইনে এজাহার নামীয় তিনজন ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ২৩। আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

পিকে/এমএনএস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার