sayeed

প্রতারণার সময় হাতেনাতে ভুয়া ডাক্তার আটক

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সেজে প্রতারণার করার সময় এক যুবককে হাতেনাতে আটক। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের কর্মচারীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।


তিনি নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের মেডিকেল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন। এ পরিচয়ে তিনি দীর্ঘদিন জেনারেল হাসপাতালে ঢুকে নানা প্রতারণা করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।  এ পরিচয়ে তিনি দীর্ঘদিন জেনারেল হাসপাতালে ঢুকে নানা প্রতারণা করে আসছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। আটক ডাক্তার পরিচয় দেয়া আব্দুর রহমান রাকিব শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।


জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, মূলত তিনি নিজেকে ইন্টার্ন ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। গত ১০ থেকে ১৫ দিন আগে রাকিব পুরাতন কসবা কাঠালতলা এলাকার সানজিদা নামে এক নারীর কাছে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়। একইভাবে সোমবারও ডাক্তার সেজে চিকিৎসাসেবার নামে প্রতারণা করছিলেন। পরে তাকে কর্মচারীরা ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


পিকে/এমএনএস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার