sayeed

রূপসার সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ইয়াবাসহ গ্রেফতার



পিকে রিপোর্ট

খুলনার রূপসায় ২৫০ পিস ইয়াবাসহ  সাবেক চেয়ারম্যানের ছেলে মাদক বিক্রেতা সাগর অধিকারী (৩০) গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাগর অধিকারী সাবেক ঘাটভোগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাধন অধিকারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত সাগর অধিকারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রাণের খুলনা / এম এন এস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  6. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  7. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  8.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  9. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
  10.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০