sayeed

তেরখাদায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে নিহত ১



পিকে রিপোর্ট

খুলনার তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত মফিজ মোল্লা গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি এবং তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইকটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইক চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হন। দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা দ্রুত আহত মফিজ মোল্লাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১১টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলে রাখা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।


প্রাণের খুলনা / এম এন এস


Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার