sayeed

ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ও আহত ৪



পিকে রিপোর্ট

খুলনার ডুমুরিয়ার জিলেরডাঙ্গায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হন এবং গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাত যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে ইজিবাইকটি খুলনার গল্লামারীর দিকে আসছিলো। যাত্রীবাহী ইজিবাইকটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইক চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। তবে নিহত অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যেন যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি উদ্ধার করে। ঘটনার পরপরই পিকআপ চালক ও হেলপার পালিয়ে যায়।


প্রাণের খুলনা / এম এন এস

Comments

sayeed

জনপ্রিয় পোস্টসমূহ

  1. খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীর থেকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ বহুগুণ বেশি
  2. হাদিকে নিয়ে মৃত্যুর আগে এনসিপি নেত্রীর পোস্ট, মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য
  3.  আত্মহত্যা প্রবণতার উপসর্গগুলো জেনে রাখুন
  4. যশোরে একদিনে কুকুরের কামড়ে ১৫জন হাসপাতালে
  5.  প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
  6. খুলনায় স্মরণকালের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারকারীদের কেএমপি কমিশনারের পুরস্কার
  7. রূপসা নদীতে পড়ে নিখোঁজ জিলা স্কুলের শিক্ষার্থী রাফি
  8. খুলনা-২ আসনে বিএনপির ১০১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
  9.  নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক ১০
  10. নগরীর ৬নম্বর ঘাট এলাকায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার